জাতীয়

দুপুর ১২টা পর্যন্ত চলবে বাস-লঞ্চ

নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহনসহ নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত তার অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি তথ্য বিবরণী সূত্রে বিষয়টি জানা গেছে।

মূলত রোববার থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিচ্ছে সরকার। এমন ঘোষণায় শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। তবে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফিরতে শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে শনিবার রাতে কয়েকঘণ্টার জন্য গণপরিবহনসহ নৌযান চলাচলের অনুমতি দেয় সরকার।

বরিশাল নদী বন্দর ও পটুয়াখালী থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। শনিবার রাতে পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন ও বরিশাল রুটের অ্যাডভেঞ্চর লঞ্চ কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, শিল্প-কারখানা খুললেও আপাতত কাজে যোগ না দিতে পারলেও চাকরি হারাবেন না শ্রমিকরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

সান নিউজ/ এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা