জাতীয়

ভারতের ২০০ টন অক্সিজেন রূপগঞ্জে

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌঁছেছে। পর্যায়ক্রমে ১০ ট্যাংকলরির মাধ্যমে এসব অক্সিজেন সোমবার (২৬ জুলাই) রাত ১০টার মধ্যে রূপগঞ্জের দুপ্তারা এলাকায় অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড প্ল্যান্টে পৌঁছায়।

লিন্ডে বাংলাদেশের ম্যানেজার সামসুল আলম সরকার ওই প্ল্যান্টে অক্সিজেন সংরক্ষণের তথ্য নিশ্চিত করেছেন। এখান থেকে অক্সিজেনের মান নিয়ন্ত্রণ পরীক্ষা শেষে বিভিন্ন হাসপাতালেও পাঠানো হচ্ছে।

জানা যায়, শনিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে ১০ কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা নামে অক্সিজেনবাহী ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। ওই দিন রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে ট্রেনটি পৌঁছায়। পরে সেটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ওই স্টেশন থেকে অক্সিজেন খালাসের পর রোববার (২৫ জুলাই) বিকেল থেকে সোমবার বিকাল পর্যন্ত সাত ট্যাংকলরিতে ১৪০ মেট্রিক টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত লিন্ডে বাংলাদেশ লিমিটেড প্ল্যান্টে এসে পৌঁছায়। সর্বশেষ সোমবার রাত ১০টার মধ্যে বাকি তিনটি ট্যাংকলরিতে আসে ৬০ মেট্রিকটন অক্সিজেন।

জানা গেছে, ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে।

প্রথমবার ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ভারতের পেট্রোপোল বন্দর থেকে বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসে। সব আনুষ্ঠানিকতা শেষ করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশি ট্যাংকারে অক্সিজেন খালি করে ভারতে ফিরে গেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা