জাতীয়

প্রেমিকের সঙ্গে মনোমালিন্যে আত্মঘাতী স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। স্কুলছাত্রীর নাম আফসানা অপি (১৭)।

নিহতের মা শিল্পী বেগম বলেন, বেশ কিছুদিন ধরে মেজবাহ (২৬) নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আমার মেয়ের সম্পর্ক। পরে আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে ছেলেটি প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময় ফোনে মেসেজ দেয়, কলে কথাও বলে। কয়েকদিন ধরে বিভিন্ন সময় ওই ছেলের সঙ্গে অপির কথা কাটাকাটি চলছিল। এই কারণেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

তিনি আরও বলেন, দুপুরে আমি বাসায় ছিলাম না। বাইরে থেকে বাসায় ফিরে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করি। এ সময় দেখি মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুর পৌনে ২টায় মুগদার মানিকনগরে ভাড়া বাসা থেকে আফসানা অপির মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার এসআই ফেরদৌসী আক্তার বলেন, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

জানা যায়, আফসানাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায়। তার বাবা মো. আবু মিয়া মালয়েশিয়া প্রবাসী। সে টিকাটুলি কামরুন্নেসা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। করোনার মধ্যে তার বাবা দেশে এসেছেন। কিন্তু পরে আর যেতে পারেনি; পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা