জাতীয়

ভারতীয় অক্সিজেন আসছে নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন খালাসের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুপ্তারা এলাকায় লিন্ডে বাংলাদেশ উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে।

সোমবার (২৬ জুলাই) বিকেল পর্যন্ত এ কেন্দ্রে ১৭ টি জরুরি তরল গ্যাস সরবরাহের গাড়ি এসে পৌঁছে সিরাজগঞ্জ থেকে। অক্সিজেনবাহী বাকীগাড়ি গুলো আসার প্রস্তুতি চলছে।

লিন্ডে বাংলাদেশ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহবুবা জানান, সিরাজগঞ্জ থেকে ভারতের অক্সিজেন বাহী ট্রেন থেকে খালাসের পর তা গাড়িতে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেয়া হচ্ছে। এরপর সেখান থেকে সরবরাহ করা হবে।

প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রধান সামসুল আলম সরকার জানান, ভারত থেকে আসা অক্সিজেন গাড়ি থেকে খালাস করা হচ্ছে। এরপর পুনরায় গাড়ি সিরাজগঞ্জ পাঠানো হয়েছে।

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনটি বেনাপোল হয়ে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে এই স্টেশনে পৌঁছায়। সেখানে আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডা বাংলাদেশের কর্মকর্তা, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা ১২টার দিকে শুরু হয় খালাস করা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা