ফাইল ছবি
জাতীয়

তোপখানা রোডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে ১৭/২ তোপখানা রোড গফুর টাওয়ারেআগুনের ঘটনা ঘটেছে। টাওয়ারটির বিভিন্ন তলায় চিকিৎসা সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।

সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে দায়িত্ব পালন করছিল।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আমরা খবর পাই। এরপর দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তবে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, পুরোপুরি নেভানোর পর তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা