দের চেক হস্তান্তর
জাতীয়

ঢামেকে নার্সদের প্রণোদনা চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত নার্সদের প্রণোদনার চেক প্রদান শুরু হয়েছে। সোমবার (২৬,জুলাই) দুপুরে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এই চেক তাদের হাতে তুলে দেন।

ঢামেক হাসপাতালে কর্মরত রয়েছেন প্রায় দুই হাজার ৬০০ নার্স। এদের মধ্যে প্রথম পর্যায়ে এক হাজার ১৬২ জন নার্সদেরকে চেক দেয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে সরকার ঘোষিত এই বিশেষ প্রণোদনা দেয়া হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, দেশের এ দূর্যোগ মুহুর্তে নার্সরা জীবনের ঝুকি নিয়ে করোনা রোগীদের জন্য কাজ করেছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে এ বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে যারা করোনা ইউনিটে কাজ করছেন এখন শুধু তাদেরকে দেয়া হচ্ছে। ডিউটি রোস্টার অনুযায়ী সকল নার্সই পর্যায়ক্রমে করোনা ইউনিটে কাজ করবে। তাদেরও এ বিশেষ প্রণোদনা দেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নার্স নেতারা।

সান নিউজ/এমআর/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা