জাতীয়

৫ হাজার টাকা করে পেলে দারিদ্র নামবে ১০ শতাংশে

নিজস্ব প্রতিবেদক: পাঁচ হাজার টাকা করে ৫১ লাখ পরিবারকে ২০২৬ সাল পর্যন্ত (অর্থাৎ ছয় বছর) নগদ সহায়তা দিলে দেশে দরিদ্র মানুষের সংখ্যা এক কোটি ৭৪ লাখে নেমে আসবে। এ হিসাবে তখন বাংলাদেশে দারিদ্র্যের হার নামবে ১০ শতাংশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফিরদৌসি নাহারের এক গবেষণায় এই তথ্য পাওয়া যায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অনুরোধে গত বছরের ডিসেম্বরে গবেষণা শুরু করে মে মাসে সেটি জমা দিয়েছেন তিনি। ইআরডি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাসের ছোঁবলে দেশে দুই থেকে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। এই সংকটের সময়ে গরীব মানুষকে নগদ সহায়তার কোনো বিকল্প নেই। এ অবস্থায় সরকার যদি ২০২৬ সাল পর্যন্ত ৫১ লাখ ১০ হাজার পরিবারকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দেয়, তাহলে ছয় বছরের মধ্যে দরিদ্র্য পরিবারের সংখ্যা নেমে আসবে ৪৩ লাখ ৫০ হাজারে। আর দরিদ্র্য মানুষের সংখ্যা কমে ১ কোটি ৭৪ লাখ হবে। অর্থাৎ দেশে দারিদ্র্যের হার নেমে আসবে ১০ শতাংশে।

ফিরদৌসি নাহার বলেন, প্রথম বছরে সাড়ে ১১ লাখ পরিবারকে মাসে ৫ হাজার করে টাকা দিতে হবে। দ্বিতীয় বছরে দিতে হবে আরও ১০ লাখ পরিবারকে। তৃতীয় বছরে যোগ হবে আরও ৮ লাখ ৯০ হাজার পরিবার। চতুর্থ বছরে বাড়বে ৭ লাখ ৮০ হাজার পরিবার। পঞ্চম ও ষষ্ঠ বছরে যথাক্রমে আরও ৬ লাখ ৮০ হাজার ও ৬ লাখ পরিবারকে মাসে ৫ হাজার করে টাকা দিতে হবে।

সব মিলিয়ে ৫১ লাখ ১০ হাজার পরিবারকে এই নগদ টাকা দিয়ে সহায়তা করতে হবে জানিয়ে তিনি বলেন, অসহায় পরিবারগুলোকে ৩ মাস ৫ হাজার করে টাকা দিলে সরকারের খরচ হবে ৭ হাজার ৭০০ কোটি টাকা। আর ছয় মাস দিলে ব্যয় হবে ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩০ শতাংশ। এর পরে অবশ্য দারিদ্র্যের হার নিয়ে আর কোনো গবেষণা তথ্য প্রকাশ করেনি বিবিএস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা