জাতীয়

এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিকদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন খাতের প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডসহ ১০ নির্মাণাধীন ভবনের মালিককে জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার ৫০০ টাকা আদায় করে।

রোববার (২৫ জুলাই) এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসন খাতের প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনসহ চারটি ভবনকে এক লাখ ৫০ হাজার টাকা, অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো মুগদার ঝিলপার এলাকায় তিনটি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫ এর আনিক পূর্ব জুরাইন এলাকার ২টি নির্মাণাধীন ভবনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানে সর্বমোট ১১৪টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও দুই লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো বলেন, আজকের (রোববার) অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও ১০টি বাড়িতে ডেঙ্গুর প্রজনন উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদের আগামী ১-৩ দিনের মধ্যে পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা