জাতীয়

রাজধানীতে ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থেকে অস্ত্রসহ ‘বিচ্ছু বাহিনী’ নামে এক কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। কিশোর গ্যাংটি মতিঝিলে ‘নিবিড় গ্রুপ’ নামেও পরিচিত। শনিবার (২৪ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জুলাই) দুপুরে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিচ্ছু বাহিনীর সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জুয়েল, মো. তরিকুল ইসলাম, মো. জুনাইদ, মো. রবিউল ইসলাম (রবিন), মো. সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দুটি কালো রঙের স্টিলের চাকু, একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস আরও বলেন, গ্রেফতাররা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতো।

এছাড়া তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা