জাতীয়

মামাকে দেখতে যাওয়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের তৃতীয়দিনে রাজধানীতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা। কোন যৌক্তিক কারণ ছাড়া কাউকে রাজপথে পেলেই করছে জরিমানা। এমনই এক জরিমানার মুখে পড়েছে মোহাম্মদ মহসিন নামের এক ব্যক্তি।

তিনি চলমান বিধিনিষেধে ব্যক্তিগত গাড়ি নিয়ে কাকরাইলে মামার সাথে দেখা করতে যাচ্ছিলেন। শাহবাগে র‌্যাবের চেকপোস্টে জিজ্ঞাসাবাদে যৌক্তিক উত্তর দিতে না পারায় এক হাজার টাকা জরিমানা দিতে হয় তাকে।

মহসিন বলেন, অনেকদিন মামার সাথে দেখা হয় না। তাই মামার সাথে দেখা করার জন্য বের হয়েছেন এই লকডাউনে।

রোববার (২৫ জুলাই) শাহবাগে জনগণের মাঝে সচেতনতা ও বিনাকারণে বাসা থেকে যাতে বের না হয় এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব-৩) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, জীবনের প্রয়োজনে সকলকে সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা চলতেছে মানুষ যাতে বিনাকারণে বাসা থেকে বের না হয়, সে জন্য সচেতনতা করা। পাশাপাশি আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাক্স ও হ্যান্ড-স্যানিট্রাইজার বিতরণ করছি।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের সম্মানিত নাগরিক যেভাবে অযৌক্তিক কারণ দেখিয়ে বাসা থেকে বের হচ্ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।
আবু সুফিয়ান এক চেক নিয়ে তিনজন এক রিকশায় যাচ্ছেন ব্যাংকে। কেন এক চেক নিয়ে তিনজন এক রিকশায় যাচ্ছেন এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় তাদের তিনজনকে আর্থিক দণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ম্যাজিস্ট্রেট বলেন, সন্তোষজনক কোন উওর না পেলে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি।

জাহাঙ্গীর যাচ্ছিলেন ঝিগাতলা থেকে ফকিরাপুল। দোকানে চুরি হওয়ায় তারা যাচ্ছিলেন। তাদেরকে র‌্যাবের চেকপোস্টে জরিমানা করা হয় ৫০০ টাকা।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় সরকার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই সময় মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসা থেকে বের না হয়।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা