জাতীয়

নিজের ফাঁদে জলিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে অন্যকে ফাঁসাতে গিয়ে মিথ্যা অভিযোগ করে মামলা খেলেন যুবক আব্দুল জলিল (৩২)। তিনি মাথায় ব্যান্ডেজ পরা অবস্থায় থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন। এক পর্যায়ে পুলিশ প্রতারণার বিষয়টি ধরে ফেলে।

শনিবার (২৪ জুলাই) পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, যুবক জলিল শুক্রবার সকালে পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২২ জুলাই) বাউনিয়াবাঁধ এলাকায় তার ২৭শ টাকা ছিনতাই করেন অজ্ঞাত দুই ব্যক্তি।

আরও জানা যায়, অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার এসআই সজিব খানকে। একই দিন দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনেন এসআই সজিব। শুক্রবার রাতে অভিযোগকারী জলিলকে পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের কক্ষে ডেকে পাঠানো হয়। এ সময় জলিলের মাথায় ব্যান্ডেজ লাগানো ছিল। তার কথাবার্তার ধরণ অস্বাভাবিক ও অসংলগ্ন মনে হলে পুলিশের সন্দেহ হয়। এসআই অভিযোগকারীর মাথার ব্যান্ডেজ খুলে ফেলেন। ব্যান্ডেজ খুললে তার মাথায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ব্যান্ডেজে রঙ মাখানো ছিল। সঙ্গে সঙ্গে জলিলের প্রতারণা প্রকাশ পায়। অন্যকে ফাঁসাতে গিয়ে জলিল নিজেই ফেঁসে যান।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, প্রতারণা করায় জলিলকে মামলা দিয়ে চালান করে দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা