জাতীয়

ছুরি হাতে আইসিইউতে করোনা রোগীর তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে থাকা দুই নার্স ও একজন ওয়ার্ড বয়কে ছুরি দিয়ে কুপিয়েছেন এক করোনা রোগী। আহতদের রাতেই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে মিতু রেখার (২৪) অবস্থা সঙ্কটাপন্ন। বাকি দুজন হলেন-ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় মো. সাগর (২৫)।

শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) ইয়াসিন গাজী সংবাদমাধ্যমে জানান, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) গতকাল রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরও ছুরিকাঘাতের শিকার হয়। আহত তিনজনই শিন-শিন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুলাই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শোলপুর গ্রামের সেন্টু ট্রিজের ছেলে সবুজ ট্রিজ হাসপাতালটিতে ভর্তি হন। হাসপাতালে আনা মাত্রই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যদিও রোগীর স্বজনরা বলছেন, স্বাভাবিক অবস্থায় আছেন সবুজ ট্রিজ। চিকিৎসা চলাকালীন সময়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে নার্স ও ওয়ার্ড বয়কে সবুজ আঘাত করলে এ ঘটনা ঘটে।

করোনা রোগী সবুজ ট্রিজ বলেন, তর্কবিতর্কের একপর্যায়ে শিনশিন জাপান হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় মিলে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। পরে তিনি আত্মরক্ষার্থে ছুরিকাঘাত করেছেন।

অপরদিকে হাসপাতালের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, করোনা রোগীর ছুরিকাঘাতে তিনজন নার্স-ওয়ার্ড আহতের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই করোনা রোগী ও আহতরা শিনশিন জাপান হাসপাতালেই চিকিৎসাধীন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা