জাতীয়

মুক্তিপণ না দিলে প্রেমিকাকে বিক্রি

নিজস্ব প্রতিবেদক:ঈদের দিন সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে ময়মনসিংহের মুক্তাগাছার এক কিশোরী বার্তা পাঠায়। ২১ জুলাই পাঠানো বার্তায় লেখে ‘আমাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করে দেবে বলে হুমকি দিচ্ছে। আমাকে বাঁচান।’

বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দকে দ্রুততম সময়ে কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

পরে প্রযুক্তির সহায়তায় ও প্রাথমিক তদন্তে মুক্তাগাছার ওসি জানতে পারেন মেয়েটি রাজবাড়ির পাংশা থানার একটি এলাকায় রয়েছেন। পরে থানা পুলিশ, জেলা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক ইউনিট অভিযান চালিয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজবাড়ির পাংশা থানার সরিষা ইউনিয়নের পিড়ালিপাড়া গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করে। এ সময় ওই কিশোরীর কথিত প্রেমিক ও অপহরণকারী দুর্জয়কে আটক করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতর জানায়, মেয়েটিকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- কয়েক মাস আগে তার সাথে ফেসবুকে দুর্জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বাড়িতে কাউকে না জানিয়ে দুর্জয়ের সাথে পালিয়ে যায় মেয়েটি।

দুর্জয় মেয়েটিকে প্রথমে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর সেখান থেকে তার নানাবাড়িতে রেখে আসে। এরপরই তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন দুর্জয়।

পুলিশ সদরদফতর জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্জয়ের সঙ্গে আরও কেউ জড়িত ছিলো। তার পরিবার ও এলাকার কোনো দুষ্টচক্র মেয়েটিকে বিক্রির হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে সুবিধা আদায় করতে চেয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা