জাতীয়

জনশূন্য সদরঘাট

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন (বিধিনিষেধ)। ফলে চিরচেনা ব্যস্ত সদরঘাট এখন ফাঁকা পড়ে আছে। বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। শনিবার (২৪ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর সদরঘাটে এমনটি দেখা যায়।

এদিকে এই লকডাউনের মধ্যেও টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী কয়েকজন যাত্রীকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। ঘাটে নোঙর করা বিভিন্ন লঞ্চে তারা খোঁজ নিচ্ছেন, রাতে কোনো লঞ্চ ঘাট ছেড়ে যাবে কিনা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দর ও লঞ্চ মালিক সমিতির নেতারা জানিয়েছেন, লকডাউন শিথিল বা সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই লকডাউন চলবে।

দুপুরে সরেজমিনে দেখা যায়, লালকুঠি ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত সদরঘাট টার্মিনাল বিস্তৃত। সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশের প্রতিটি ফটকে তালা লাগানো। ঢাকা নদী বন্দর অফিসের পূর্ব এবং পশ্চিম পাশে দুটি ফটক খোলা।

ভেতর গিয়ে দেখা যায়, ঘাটের প্রতিটি পন্টুন ফাঁকা। লঞ্চ এবং যাত্রী কেউ নেই। এতে ঘাটটি অচেনা পরিবেশে রূপ নিয়েছে। তবে ওয়াইজঘাট বরাবর পন্টুনে বরিশালগামী মানামী, সুরভী-৮সহ সাতটি লঞ্চ নোঙর করা রয়েছে। এসব লঞ্চের সামনে দক্ষিণাঞ্চলগামী কয়েকজন যাত্রীকে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

সায়েদাবাদ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গেছেন বরিশালের উজিরপুরের মো. হাসান। কিন্তু কোনো লঞ্চ না পেয়ে হতাশ তিনি।

হাসান জানান, সায়েদাবাদে একটি ছোট প্লাস্টিকের কারখানায় কাজ করতেন তিনি। ঈদের পর কারখানা চালু রাখা হবে বলে তার মালিক জানিয়ে ছিল। তাই ঈদের আগে গ্রামে যাননি। এখন প্রশাসনের অনুমতি না পাওয়ায় কারখানা চালু করা যাচ্ছে না। তাই গ্রামে যাওয়ার জন্য ঘাটে এসেছেন।

মানামী লঞ্চের স্টাফ তানভীর খন্দকার বলেন, তাদের লঞ্চের অধিকাংশ এখন ছুটিতে। লঞ্চ দেখার জন্য কয়েকজন আছেন। লকডাউনে লঞ্চ চলাচল করবে না বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। ৬টার আগে দক্ষিণাঞ্চল থেকে অনেকগুলো লঞ্চ যাত্রী নিয়ে ঘাটে আসে। এরপর থেকে সদরঘাট থেকে কোনো লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যায়নি। কোনো লঞ্চ আসেনি। সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা