জাতীয়

‘ব্যবসায়ীদের হয়রানি মেনে নেয়া যায় না'

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘হাজারী গলির একটা ঐতিহ্য আছে। এখানে স্বর্ণালঙ্কার তৈরির অনেক দক্ষ কারিগর ও বিভিন্ন ধরনের স্বর্ণ ব্যবসায়ী আছেন। আপনারা শান্তিপ্রিয় মানুষ। আপনারা যাতে কোনো ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন, সেই ব্যাপারে আমরা সচেতন থাকব। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা ও হয়রানির শিকার হবেন, এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগরের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারী গলির শিববাড়ি প্রাঙ্গণে লকডাউন কর্মহীন ৩৪০ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। যারা আপনাদের হয়রানি করছে তাদের বলে দিতে চাই, সাবধান হয়ে যান। যদি শান্তি প্রিয় ব্যবসায়ীরা আর কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে জানি। হয়রানি ও জুলুমকারীদের বিচারের সম্মুখীন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই এদেশে শান্তিতে বসবাস করুক, শান্তিতে ব্যবসা করুক। যারা এই শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

ব্যবসায়ীদের করদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অনেকের মাঝে আমরা কর ফাঁকি দেয়ার প্রবণতা দেখি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সঠিক পরিমাণে কর প্রদান করবেন। আপনাদের করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ হবে। তার সঙ্গে সঙ্গে আপনারাও সে উন্নয়নের অংশীদার হবেন।’

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক জহর লাল হাজারী সভাপতিত্বে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন আচার্য্য, নগর সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা