জাতীয়

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতরা হলেন ফুল বাসি দাস ও তার ১২ বছরের মেয়ে সুমি চন্দ্র দাস।

শনিবার (২৪ জুলাই) সকালে নয়াগাঁও তিন নম্বর ঘাট এলাকার একটি বাসা থেকে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসাটিতে দুই মেয়ে ও স্বামী স্ত্রী থাকতেন। পুলিশ নিহত ফুল বাসি দাসের স্বামী মুকুন্দ্র চন্দ্র দাস ও বড় মেয়ে ঝুমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তিনি এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করেন।

কামরাঙ্গীচর থানার পরিদর্শক (অপারেশন) মহিতুল আলম ঘটনার বর্ণনা দিয়ে জানান, ভোর চারটার দিকে মুকুন্দের বড় মেয়ে ঘুম থেকে উঠে মা ও বোনকে অস্বাভাবিকভাবে অচেতন পরে থাকতে দেখে চিৎকার দেয়। পরবর্তীতে তার বাবা ও প্রতিবেশীরা গিয়ে দেখতে পান দুজনই মৃত। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, মরদেহ বিছানায় পড়ে ছিল। আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন এসেছে। তারা আলামত সংগ্রহ করা হলে লাশের সুরতহাল করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা