জাতীয়

২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড।

এ নিয়ে বর্তমানে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২২ জনে। তাদের মধ্যে রাজধানীতে ৩১৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তিনজন রোগী ভর্তি রয়েছেন।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৪ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২১ জন, ঢাকা শিশু হাসপাতালে পাঁচজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে নয় জন।

এছাড়া রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মোট ভর্তি ৭৩ জনের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে সাতজন, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডিতে একজন, স্কয়ার হাসপাতাল আটজন, সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডিতে নয় জন, গ্রীন লাইফ হাসপাতালে তিনজন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে তিনজন, খিদমাহ হাসপাতাল খিলগাঁওয়ে ছয়জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, এভারকেয়ার হাসপাতালে ছয়জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন, বিআরবি হসপিটালস লিমিটেডে একজন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে দুজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সালাউদ্দিন হাসপাতালে দুজন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই (শনিবার) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ৫৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৪৯ জন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয় জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২৪ জুলাই পর্যন্ত এক হাজার ২০২ জন রোগী ভর্তি হন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা