জাতীয়

বাংলাদেশে এলো ভারতের অক্সিজেন এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: প্রথমবার বাংলাদেশে এসেছে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস। ১০ কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন বেনাপোল স্থল বন্দরে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) রাতে ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানায়।

এক বিজ্ঞপ্তিতে শনিবার ভারতের তথ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০ কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন। অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

পরে আবার ভারতীয় দূতাবাসের ফেসবুকে পেজ থেকে বলা হয়, করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা হিসেবে ভারত সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম আন্তঃসীমান্ত অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে বেনাপোল পৌঁছাবে।

ভারতের তথ্য অধিদপ্তর জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর প্রথমবার প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। করোনা মোকাবেলায় বাংলাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করা হবে।

শনিবার টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

ভারতের তথ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত তার মহামারি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা