জাতীয়

পদ্মা সেতু ৪ হাজার টন জাহাজের ধাক্কাও সইতে পারবে

সাননিউজ ডেস্ক: পদ্মা সেতু ৪ হাজার টনের জাহাজের ধাক্কা এবং ৯ মাত্রার ভূমিকম্প সইতে পারবে। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, গত ২০০ বছরে এই নৌপথ দিয়ে যত নৌযান চলেছে, ভবিষ্যতে যে সব নৌযান চলতে পারে—এসব কিছু বিবেচনায় নিয়েই সেতুর নকশা প্রণয়ন করা হয়েছে। ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোন ক্ষতি হয়নি।

সেতু বিভাগের সূত্র বলছে, শুক্রবার (২৩ জুলাই) রো রো ফেরি শাহজালালের ধাক্কা তদন্তের দাবি রাখে। কারণ, সাধারণত বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের ফেরিগুলো সেতুর ৬ থেকে ১২ নম্বর পিলারের মধ্য দিয়ে চলাচল করার কথা। কিন্তু শুক্রবার ফেরিটি ধাক্কা লাগে ১৭ নম্বর পিলারে। এ ছাড়া লকডাউনের কারণে, ফেরির বোঝাই কম ছিল। পুরো সক্ষমতার বোঝাই নিয়ে ফেরিটি জোরে সেতুতে আঘাত করলে বড় দুর্ঘটনার ঝুঁকি ছিল। সেতুর ক্ষতি না হলেও ফেরিটি উল্টে যাওয়ার ঝুঁকি ছিল। এ ক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা ছিল। এ জন্যই এ দুর্ঘটনার তদন্ত করে ভবিষ্যতে তা কীভাবে এড়ানো যায়, সেটা নিশ্চিত করতে হবে।

সেতু নির্মাণের সঙ্গে সূত্র বলছে, কোনো নৌযান দুর্ঘটনাক্রমে ধাক্কা দিলেও তা মূল পিলারে লাগবে না। কারণ, পানি থেকে কিছুটা ওপর পর্যন্ত পিলারের চারপাশে ৫০ ফুটের মতো জায়গা আছে। যা অনেকটা ষড়্‌ভুজের মতো। এটাকে পাইল ক্যাপ বলা হয়। অর্থাৎ পানির কাছে পিলারটির চারদিক সুরক্ষিত রাখে এই ষড়্‌ভুজ আকারের পাইল ক্যাপ।

সেতু বিভাগ সূত্র জানায়, সেতুর নকশা প্রণয়নের সময় ধরে নেওয়া হয়েছে যে এই নদী দিয়ে সর্বোচ্চ ৪ হাজার টন সক্ষমতার নৌযান চলাচল করবে। ফলে চার হাজার টন ক্ষমতাসম্পন্ন নৌযানও সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে—এমনটা বিবেচনায় নিয়েই নকশা করা হয়। অর্থাৎ চার হাজার টনের জাহাজ আঘাত করলেও সেতুর মূল ভিত্তি বা পুরো অবকাঠামোর মৌলিক কোনো ক্ষতি হবে না। পদ্মা নদীতে চলাচলকারী ফেরিগুলো এক হাজার টনের আশপাশের। এ জন্য ফেরির আঘাত সেতুর জন্য বড় কোনো বিষয় নয়।

জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লঞ্চের শুক্রবারের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়নি। নৌযানের ধাক্কা সামলানোর মতো করেই এর নকশা প্রণয়ন করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌযানটি উল্টে যায়নি। এমনটা হলে বড় দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা তৈরি হতো। কারণ, নদীতে এখন স্রোত ব্যাপক। এ অবস্থায় দুর্ঘটনা মানেই প্রাণহানি, ক্ষয়ক্ষতির আশঙ্কা।

পদ্মা সেতুর মূল সেতু (নদীর অংশ) ৪১টি স্টিলের স্প্যান দিয়ে জোড়া দেওয়া হয়েছে। এসব স্প্যান বসেছে ৪২টি পিলারের মধ্যে। এক পিলার থেকে অন্য পিলারের দূরত্ব ১৫০ মিটার। নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার উঁচু পদ্মা সেতুর তলা। পানির উচ্চতা যতই বাড়ুক না কেন, এর নিচ দিয়ে পাঁচতলার সমান উচ্চতার যেকোনো নৌযান সহজেই চলাচল করতে পারবে।

ভূমিকম্পের বিয়ারিং-সংক্রান্ত বিষয়ে বিশ্বে রেকর্ড করেছে পদ্মা সেতু। এই সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা হচ্ছে ১০ হাজার টন। এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে।

পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, পুরো সেতুটি পদ্মা সেতুটির মূল কাঠামোর উচ্চতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সমান। এর মূল কারণ, সেতুর ভেতর দিয়ে রেললাইন আছে।

সড়ক ও রেললাইন একসঙ্গে থাকলে সেতু সাধারণত সমান হয়। না হলে ট্রেন চলাচল কঠিন হয়ে পড়ে। এ ছাড়া প্রকৌশলীরা জানিয়েছেন, পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন হয়। কখনো মাওয়া প্রান্তে, কখনো জাজিরা প্রান্তে সরে যায়। আবার মাঝখান দিয়েও স্রোত প্রবাহিত হয়। এ জন্য নৌযান চলাচলের পথ সব স্থানেই সমান উচ্চতায় রাখার জন্য এভাবে নকশা প্রণয়ন করা হয়। ফলে সেতুর নিচ দিয়ে যেকোনো স্থানে সহজেই নৌযান চলাচল করতে পারবে। তবে নাব্যতা থাকা জরুরি। এ ক্ষেত্রে সেতুর নিজের নাব্যতা নিরূপণ করে নৌপথ ব্যবহারের দায়িত্ব অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। সূত্র: প্রথম আলো

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা