জাতীয়

প্রতিটি পাড়ায় হবে করোনা প্রতিরোধ কমিটি 

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে সফল হয়েছি। তেমনি সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলে সফল হতে হবে।

রোববার (২৫ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, এক সময় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে পেরেছিলাম। এর ফলে জঙ্গিবাদ দমনে সফল হয়েছি। বাল্যবিবাহ ও ইভটিজিং এর মতো সমস্যাগুলোও সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ফলেই এটা সম্ভব হয়েছে। তেমনি কোভিড-১৯ মোকাবেলায়ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যেহেতু করোনা সংকটটি দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে, তাই এই কমিটিকেও দীর্ঘ সময় ধরে কাজ করার প্রস্তুতি রাখতে হবে। এই কমিটির মূল কাজ হবে মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা, কারো করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা