জাতীয়

ভোর ছটার আগেই আসতে হবে ঢাকা

নিজস্ব প্রতিবেক: সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া লডাউন আগের যেকোন সময়ের চেয়ে কঠোর হবে। তাই ঈদে গ্রামে যাওয়া কর্মজীবী বা ঢাকায় ফেরার তাড়া থাকা মানুষরা যে করেই হোক শুক্রবার ভোর ৬টার আগেই ফিরতে চান। এ সময়ের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে ফেঁসে যেতে হবে লকডাউনে।

ঈদের আগে সর্বশেষ কঠোর লকডাউনে দেখা গেছে, রাজধানীসহ সারাদেশে মাঠপর্যায়ে অত্যন্ত কঠোর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাইরে বের হওয়া প্রায় সব যানবাহন ও মানুষ রাজধানীসহ সারাদেশের চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যদের মুখোমুখি হয়েছে। এসময় বাইরে বের হওয়ার জরুরি কারণ দেখাতে হয়েছে। যারা জরুরি কারণ দেখাতে পারেননি তাদের জরিমানা, মামলা, আটক এবং তাৎক্ষণিক শান্তির মুখোমুখি হতে হয়েছে। এবারের লকডাউন এর চেয়েও কঠোর হবে বলে জানিয়েছে সরকার পক্ষ। তাই কর্মস্থলে বা অন্য কোন কারণে ঢাকায় আসতে চাইলে ভোর ৬টার মধ্যেই আসবে হবে।

ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তুলনামূলকভাবে রাতেও যাত্রীদের চাপ দেখা গেছে। ফেরি ঘাটগুলো ছিল খুবই ব্যস্ত; গাড়ির লাইন ছিল কয়েক কিলোমিটার।

বৃহস্পতিবার (২২ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবারের কঠোর লকডাউন পূর্বের লকডাউনগুলোর চেয়ে কঠোর হবে। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

ফরহাদ হোসেন বলেন, অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এ সময়ে মানুষের বাইরে আসার প্রয়োজনই হবে না। কারণ অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন, তারা জানেন যে অফিস বন্ধ। তাদের ৫ তারিখের পরে আসতে হবে।

সংক্রমণ কমাতে সবার সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না। বাইরে আসলে ডাবল মাস্ক পরতে হবে। আমরা যদি এই ১৪ দিন সফল করতে পারি তাহলে সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। না হলে এটা (করোনা সংক্রমণ) বাড়তে থাকবে। হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এই ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ।

সবকিছু বন্ধ থাকলেও খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া পরিবহন ও সংক্রমণ এবং ওষুধ শিল্প সংশ্লিষ্ট কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

সান নিউজ/ এমএইচআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা