জাতীয়

গরম সইতে পারেনি ২৭ মণের গরু

নিজস্ব প্রতিবেদক: গরম সইতে না পেরে রাস্তায় ট্রাকের মধ্যে মারা গেছে একটি গুরু। একটু বেশি লাভের আশায় রাজধানীর কোরবানির পশুর হাটে উঠানোর জন্য ২৭ মণের গরুটি পাবনা থেকে নিয়ে আসেন মুকুল হোসেন। কিন্তু শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গুরুটি মারা যায়।

গরুটির মালিক ব্যাপারি মুকুল হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) ৬টি গরু নিয়ে পাবনার সাঁথিয়া থেকে ঢাকায় রওনা হন তিনি। পথে টাঙ্গাইল থেকে যানজট শুরু হয়। ১৭ ঘণ্টা লেগেছে বাইপাইল আসতে। বাইপাইলে ২৭ মণ ওজনের গরুটি গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ট্রাকের মধ্যেই মারা যায়। অসুস্থ হয়েছে আরও ৫ গরু।

তিনি বলেন, এলাকায় আমার এই কালো গরুর দাম উঠছিল সাড়ে ৫ লাখ টাকা। ভেবেছিলাম ঢাকায় একটু বেশি দামে বিক্রি করব। কিন্তু গরুটা মারা যাওয়ায় আমার অনেক লস হইয়া গেল।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, বৃহস্পতিবার থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সঙ্গে তীব্র গরম ছিল। এতে সাধারণ যাত্রী ও কোরবানির পশুদেরও নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি। ব্যাপারিরা গরুগুলোকে সুস্থ রাখতে শরীরে পানিও ঢালছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা