জাতীয়

রোহিঙ্গারা পেল প্রধানমন্ত্রীর জীবিকা সামগ্রী উপহার

কূটনৈতিক প্রতিবেদক: নোয়াখালীর ভাসানচরে ২৮০০ রোহিঙ্গাকে ঈদ উপহার হিসেবে ১৩ ধরনের জীবিকার সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবিকার পথ সুগম করতেই এ উপহার পাঠান তিনি।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে সাত মাস আগে রোহিঙ্গাদের প্রথম দলটিকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে আট ধাপে যাওয়া ১৮ হাজারের বেশি রোহিঙ্গা এখন বাস করছে নোয়াখালীর ওই দ্বীপে।

প্রচণ্ড রোদ মাথায় নিয়ে আজ শুক্রবার সকালে ভাসানচরের ওয়্যারহাউসের সামনে জড়ো হন রোহিঙ্গারা। ঘণ্টা দুয়েক এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে উপহারসামগ্রীগুলো তুলে দেওয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে মাছ ধরার ৮০০ জাল, ১০০টি সেলাই মেশিন, ৫০টি রিকশা ভ্যান, দেশি পাঁচ হাজার হাঁস, দেশি পাঁচ হাজার মুরগি, চুল কাটার ৪৫ সেট সরঞ্জাম, জুতা সেলাইয়ের ২৮ সেট সরঞ্জাম, রিকশা ভ্যান মেরামতের ২৫ সেট সরঞ্জাম, ইলেকট্রিশিয়ানের মেশিনপত্র ৭ সেট, কাঠমিস্ত্রির যন্ত্রপাতি ৫০ সেট, মুদিদোকানের জিনিসপত্র দেওয়া হয় ১০০ জনকে, দেশি ছাগল ১০০টি ও ২০০ জনকে দেওয়া হয় মাছের পোনাও।

জীবিকার নানা সামগ্রী পেয়ে এসব রোহিঙ্গা আপাতত সন্তুষ্টি প্রকাশ করেছেন। জীবন বাঁচাতে প্রতিবেশী দেশে পালিয়ে আসা এসব মানুষ বলছেন, রাখাইনের আদিনিবাসে ফিরে যাওয়াটাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য। যদিও মিয়ানমারের সেনা অভ্যুত্থান তাঁদের যাওয়াটা আরও অনিশ্চিত করে তুলেছে। নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটিতে ফিরতে ভাসানচরের রোহিঙ্গারা সহায়তা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের।

আশ্রয়ণ-৩ প্রকল্পের পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার বলেন, গত ডিসেম্বরে ভাসানচরে নিয়ে আসা প্রায় ১৯ হাজার রোহিঙ্গার খাবারসহ সব ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এরপরও জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তার বিষয়টি অস্বীকার করার উপায় নেই। এটি বিবেচনায় নিয়ে আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের মধ্যে নানা ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা