জাতীয়

চিন্তা ভাবনা  করে ফেসবুকে পোস্ট দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোশ্যাল মিডিয়া বর্তমানে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম উল্লেখ করে বলেন নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শিশু ও তরুদের চিন্তা-ভাবনা করে ফেসবুকে পোস্ট দিতে হবে।

প্রতিমন্ত্রী আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) উদ্যোগে শিশুদের জন্ আয়োজিত অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদায় রূপান্তর হয়েছে। তিনি শিশু -কিশোরদের ইন্টারনেটে নিরাপদ রাখতে অভিভাবক এবং শিক্ষকদের আরো বেশি সচেতন হবার আহ্বান জানান। নিজ সন্তান ইন্টারনেটে কি করছে তা দেখার দ্বায়িত্ব অভিভাবকদের উল্লেখ করে তিনি বলেন ক্লাসে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ইন্টারনেট ব্যবহারে আমরা এখন সব কিছু ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে মুক্তপাঠের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এছাড়া স্বাস্থ্যখাতেও খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিয়ে করোনাকালীন সেবা প্রদান করছে।
ঈদুল আযহা উপলক্ষে অনলাইন গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে লক্ষ লক্ষ পশু বিক্রয় হচ্ছে। ইন্টারনেটকে সকলের নিকট পৌছে দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন আজকের এই আয়োজনের মাধ্যমে আরো শিশু কিশোর গন আরোবেশি সচেতন হবেন।

প্রতিমন্ত্রী শিশুদের এমন একটি আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় তিনি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি জোর দিয়ে সব সময় সতর্ক থাকারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভানের্ন্স এবং চাইল্ড প্রটেকশন সেক্টর এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক সুষ্ময় দাস।সমাপনী অনুষ্ঠানে সারাদেশর;৬৪ জেলা থেকে অংশ নেওয়া শিশু এবং তরুণদের মধ‌্যে থেকে ১৪৫ জন জুম অনলাইনে যোগদান করেন।অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা