জাতীয়

চট্টগ্রামে ট্রাক চালক খুন, ৯৯৯-এ ফোনে গরু রক্ষা

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের পশুরহাটে গরু আনার পথে ডাকাতের গুলিতে আব্দুর রহমান নামে এক ট্রাক চালক খুন হয়েছেন। তবে ৯৯৯-এ ফোনে ট্রাকের গরুগুলো ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪ টার দিকে নগরীর বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানান সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল করিম।

তিনি জানান, মাগুরা সদর থেকে একটি ট্রাকে ১২টি গরু নিয়ে চট্টগ্রামের পশুর হাটের দিকে যাচ্ছিল গরুর মালিক। কিন্তু নোয়াখালী আসার পর একটি গরু মারা যায়। এরপর সেখান থেকে আরেকটি ট্রাক ভাড়া করেন গরুর মালিক। দুই ট্রাকে গরুগুলো নিয়ে আসা হচ্ছিল।

কিন্তু ট্রাকটি শুক্রবার ভোরে চট্টগ্রামের বয়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি পিকআপ গতিরোধ করে। এরপর ট্রাকের দুই পাশে দু‘জন করে চারজন লোক উঠে পিস্তল ধরেন। এ অবস্থায় গাড়ি চালানো শুরু করেন আব্দুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে এক ডাকাত তাকে গুলি করে। চালক আব্দুর রহমান যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।

এএসপি আশরাফুল করিম জানান, গুলিতে আব্দুর রহমানের মৃত্যুর পর ডাকাতরা গরুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তায় যানজট থাকায় অন্য গাড়ির যাত্রীরা ঘটনা বুঝতে পেরে ৯৯৯ নম্বরে ফোন করেন। এতে দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ। টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা