জাতীয়

শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যানবাহন ও ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় বাড়ছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যানবাহন।

শুক্রবার (১৬ জুলাই) ভোর থেকে শিমুলিয়া ঘাটে অতিরিক্ত চাপ অব্যাহত আছে। ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

সকাল ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে মানুষের চাপ বাড়ছে। আজ তার মাত্রা আরও বেড়েছে। ছোট গাড়ি, যাত্রীবাহী বাস, মালবাহী যানবাহনসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ঘাটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় কম। এ ঘাটের চেয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সংখ্যা বেশি।
আজ সকালে দেখা যায়, শিমুলিয়া-ভাঙ্গা মোড় দিয়ে যাত্রী ও পরিবহনগুলো ঘাটের দিকে ছুটছে। এ মোড়ে পুলিশ অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন নিয়ন্ত্রণ করছে। অনেক যাত্রী হেঁটেই ঘাটের দিকে যাচ্ছেন। ঘাটে প্রবেশ করতেই দেখা গেল, ফেরিঘাটের প্রতিটি সংযোগ সড়কেই যানবাহনের সারি। পার্কিং ইয়ার্ড ও নৌ পুলিশ মাঠ গাড়িতে পরিপূর্ণ। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, পরিবহন ও মালবাহী ট্রাক।

এদিকে সাধারণ যাত্রীদের গাড়ি আটকে রেখে ভিআইপি গাড়ি পারাপার করার প্রতিবাদে ঘাটের সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা।

সকাল নয়টার দিকে স্বর্ণা বেগম নামের প্রাইভেট কারের এক যাত্রী বলেন, বিধিনিষেধ শিথিল হয়েছে। সামনে ঈদ। সবাই বাড়িতে ফিরবে। তখন ভিড় আরও বাড়বে। তাই আগেভাগে পরিবারের সদস্যদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় গ্রামের বাড়ি যাচ্ছেন তাঁরা।

ফারুক হোসেন নামের এক ট্রাকচালক বলেন, গতকাল তিনি ঘাটে এসেছেন। এরপর থেকে তাঁকে পার্কিং ইয়ার্ডে থাকতে হচ্ছে। তবে অন্য ভিআইপি গাড়িগুলো ঘাটে আসছে এবং সঙ্গে সঙ্গেই নদী পার হতে পারছে। পুলিশ তাদের সহযোগিতা করছে। অতিরিক্ত টাকাপয়সা না দেওয়ায় দীর্ঘ সময় ধরে আটকে রাখা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা