জাতীয়

ওয়াসা ও গণপূর্তের ভবনসহ ১৭ ভবনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ওয়াসা ও গণপূর্ত মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ৬ ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতসমূহ ১৯৯টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ১৭টি ভবনে মশার লার্ভা পাওয়ায় সর্বমোট ১৭ মামলায় ৩ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সোমবার (১২ জুলাই) করপোরেশনের ২-৫ ও ১০ নম্বর অঞ্চলের আনিকবৃন্দ ও সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১ এর আনিক মেরীনা নাজনীন ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো'র তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার ৫০ টি ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ পুলিশ লাইনস্থ টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গনপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর ১৪ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ ট্যানারি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ১৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং গ্রীন এগ্রো ট্যানারি'তে মশার লার্ভা পাওয়ায় ট্যানারি মালিককে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী কাজী আলাউদ্দিন রোড ২৫টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় আজাহার মার্কেটের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার এবং একটি বাড়ির ছাদে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ২২টি বাড়ির মালিককে ছাদে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য নির্দেশনা প্রদান করেন।

অঞ্চল ৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় ১টি বাড়ি ও ১টি দোকানে লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা