জাতীয়

বৃহস্পতিবার থেকে রেল চলবে

নিজস্ব প্রতিবেদক: ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে রেল চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, এমপি। সোমবার (১২ জুলাই) এ কথা জানান তিনি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১ হতে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। পরবর্তীতে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এ সময় সরকারি-বেসরকারি সকল অফিস, দোকানপাটসহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। এ সময় শুধু রিক্সা, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা খাতে ব্যবহৃত যানবাহন ও গণমাধ্যমের গাড়ি ছাড়া বাকি সব যানবাহন বন্ধ করে দেয়া হয়।

রেলমন্ত্রী বলেন, রেলের টিকেট বুধবার (১৪ জুলাই) থেকে অনলাইনে বুকিং দেয়া যাবে। তবে কোন কাউন্টার খুলবে না।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের রেলে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হলে তার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়।

রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে রেল মন্ত্রণালয়।

সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সরকার লকডাউন শিথিল করার কথা ভাবছে।

তার সেই মন্তব্যের দুই ঘণ্টার মধ্যেই ট্রেন চালুর কথা জানাল রেলপথ মন্ত্রণালয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা