জাতীয়

করোনায় মৃত্যুতে বাংলাদেশ নবম

সাননিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হওয়া দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী জানা যায়, গত ৭ দিনে করোনা আক্রান্ত হয়ে বিশ্বের যে দশটি দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের মধ্যে নবম স্থানে বাংলাদেশ।

গত এক সপ্তাহে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। চতুর্থ স্থানে আছে রাশিয়া।

এই তালিকায় থাকা অন্যান্য দেশসমূহের মধ্যে পঞ্চম স্থানে আছে কলম্বিয়া, ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা, সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা, অষ্টম স্থানে যুক্তরাষ্ট্র, নবম স্থানে বাংলাদেশ (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৩৫৪ জন) এবং দশম স্থানে মেক্সিকো।

এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন মোট ১৬ হাজার ৪১৯ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রোববার (১১ জুলাই)। ওই দিন দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন, মারা গেছেন ২৩০ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা