জাতীয়

করোনায় আক্রান্ত রূপপুর প্রকল্পের ২৩১ রাশিয়ান কর্মী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৩১ রাশিয়ান কর্মী। এর মধ্যে ৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৪ জন।

সংশ্লিষ্ট হাসপাতালগুলো রোববার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিকেল অ্যাডভাইজার চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল। একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়। বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল।

প্রকল্পের চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সেখানে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার এবং দ্বিতীয় ধাপে ৩০০ জনসহ মোট ১ হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে। যাঁরা আক্রান্ত হলেন, তাঁদের মধ্যে ১০ জন টিকা নিয়েছিলেন।

রাজশাহীর সিডিএম হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী জানান, রাশিয়ার ৪৬ নাগরিক করোনায় আক্রান্ত হয়ে সিডিএম হাসপাতালে ভর্তি রয়েছেন। ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে ৩৫ জন ভর্তি ছিলেন। এদের মধ্যে শনিবার (৩ জুলাই) ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। এখন ৩১ জন চিকিৎসাধীন বলে জানান হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম।

চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ৬৭ জনকে। তাদের মধ্যে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ৪৫ জন এবং বাড্ডায় এএমজেড হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এএমজেড হাসপাতালের উপমহাব্যবস্থাপক রাশিদুল মজিদ চৌধুরী বলেন, তাঁদের হাসপাতালে ভর্তি রাশিয়ার ২২ নাগরিকের সবার অবস্থা স্থিতিশীল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা