জাতীয়

কাল টিসিবির ট্রাকসেল শুরু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। আগামীকাল সোমবার (৫ জুলাই) থেকে চলমান কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।

রবিবার (৪ জুলাই) টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত।’ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভর্তুকি মূল্যে ভোক্তা সাধারণের কাছে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কমকর্তাদের চিঠি দেওয়া হয়েছে বলে টিসিবি সূত্রে জানা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা