জাতীয়

শাহবাগে সেনাবাহিনীর টহল

জাহিদ রাকিব: রাজধানীর শাহবাগ এলাকায় কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে সেনাবাহিনী টহল দিচ্ছে। এ সময় তাদের বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখায় যায়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। লকডাউনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর আড়াইটায় শাহবাগে প্রতিবেদকের সাথে কথা হয় সেনাবাহিনীর।

শাহবাগে দায়িত্বরত লেফট্যানেন্টে কর্নেল আনোয়ার জাহিদ বলেন, সবাই যেন যথাযথভাবে লকডাউনের বিধিনিষেধ মেনে চলেন সেজন্য সারাদেশে সেনাবাহিনী কাজ করছে। তিনি বলেন, আমরা মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করছি।

এদিকে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি মো. শহীদুল্লাহর নেতৃত্বে মানিক মিয়া এভিনিউতে পুলিশের অভিযান চলছে। এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিধিনিষেধের মধ্যে রাজধানীর কোথাও কঠোরতা আবার কোথাও ঢিলেঢালা অবস্থা দেখা গেছে। অনেককে করা হয়েছে আর্থিক দণ্ড।

অপরদিকে মগবাজার সাতরাস্তা, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সব গাড়িকেই থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে কাউকে আটকানো হচ্ছে না। তবে মোটরসাইকেলগামী যাত্রীদের সতর্ক করা হচ্ছে। দুইজন যাত্রীয় নিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। পাশাপাশি রিকশায় দুইজন থাকলে একজন নামিয়ে দেওয়া হয়।

ফার্মগেট এলাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্ব অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। পাশাপাশি একজনকে অর্থদণ্ড করা হয়েছে।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা