জাতীয়

আজ আবার সংসদে বাজেট অধিবেশন

সান নিউজ ডেস্ক: নয়দিন মুলতবির পর সোমবার (২৮ জুন) সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন।

গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।

গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।

আজ বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা গত ১৪ জুন শুরু হয়। আগামী ৩০ জুন এ বাজেট পাস করা হবে। এর আগে ২৯ জুন অর্থ বিল, ২০২১ পাস করার কথা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা