জাতীয়

মুহূর্তেই কেঁপে উঠে মগবাজার, চারদিকে কান্না-অন্ধকার

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের মতোই রোববার (২৭ জুন) সব কিছু স্বাভাবিক চলছিল রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায়। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিট। ভয়াবহ বিস্ফোরণ। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আশপাশে আগুন ছড়িয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ৭৯ নম্বর ভবনের পেছনের একাংশ উড়ে যায়। ছাদ ধসে পড়ে। ভবনের সামনের অংশ গিয়ে রাস্তায় পরে। গ্লাস ভেঙে ছড়িয়ে যায় সর্বত্র। এসিতে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার যানবাহনে। রক্তে ভেসে যায় ভবন থেকে শুরু করে ফুটপাত, রাস্তা। ততক্ষণে চারদিকে অন্ধকার। কান্নার শব্দ। কিছুক্ষণ পরেই আগুন নেভাতে চেষ্টা করেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের আশপাশের প্রায় সব ইউনিট।

এলাকার এক বাসিন্দা বলেন, বাসায় বসেছিলাম। হঠাৎ কানে বিকট শব্দ আসে, একইসঙ্গে প্রবল কম্পন শুরু হয় বিল্ডিংয়ে। প্রচুর ভয় পেয়েছিলাম। কী করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কিছুই বুঝে উঠতে পারিনি, কী হলো। ঘটনার পরেই পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি ওয়ারল্যাস গেটে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। কমপক্ষে ১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণে ওই এলাকার সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মগবাজারের আরেক বাসিন্দা বলেন, আমরা মগবাজার রেলগেট থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তখন আমি ভেবেছিলাম, বিদ্যুৎ ট্রান্সমিটার বার্স্ট হয়েছে। কারণ সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। পরে ভবন ধসের কথা জানতে পারি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা