জাতীয়

শিক্ষাকে ধ্বংস করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: করোনার নামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান এইভাবে বন্ধ রাখলে শিক্ষার্থীরা কিভাবে শিখবে বলে প্রশ্ন তুলেন ডা. জাফারুল্লাহ চৌধুরী।

শনিবার (২৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়াটিভ (ইআরআই) আয়োজিত “শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি, করোনাকালীন শিক্ষা বাজেট” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফারুল্লাহ চৌধুরী এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেন, আজন্ম স্বাধীন, সম্পদবিহীন ব্রিটেন সূর্যাস্তবিহীন রাজ্যশাসন করে সম্পদের পাহাড় গড়েছিল তার মেধা আর শিক্ষা দিয়ে।

তিনি বলেন, ইতিহাস বলে, বিশ্বের যে দেশ যত বেশি উন্নতির সোপান গড়েছে সে দেশ তত বেশি শিক্ষায় বিনিয়োগ করেছে। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শতভাগ নিরক্ষরতা দূরীকরণ, নারী শিক্ষা, বৈষম্যবিহীন একমুখী শিক্ষা, মেধার মূল্যায়ন, মেধা পাচার রোধ, শিক্ষকতায় মেধাবীদের সর্বাধিক মূল্যায়ন, উচ্চশিক্ষায় গবেষণা, দলীয় প্রভাবমুক্ত শিক্ষা প্রশাসন, কারিগরি শিক্ষার উন্নয়ন, মাদরাসা শিক্ষায় আধুনিকীকরণ, সর্বোপরি সুশিক্ষিত জাতি গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে জাতি গঠনে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এটিই ছিল প্রত্যাশা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান অঘোষিত হরতাল-অবরোধ চলছে। শিক্ষার পিছনে যা কিছু অবদান তার সব কিছুই বিএনপির। বেগম জিয়ার আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় চালু এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু করেছে। আর এখন সরকার নাম মাত্র বাজেট দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

সাননিউজ/জেআই/এফএআর
,,,,,,,,,,,,,,,

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা