জাতীয়

‘আমরা মরলেই কি আর বাঁচলেই কি’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন পালন করা হবে।

সাধারণ মানুষের কথা না ভেবে হঠাৎ লকডাউন আরোপ করায় জনমনে দেখা দিচ্ছে অসন্তোষ ও ক্ষোভ। অনেকেই করছেন বিরূপ মন্তব্য।

লকডাউনে অন্যান্য কর্মজীবীদের মতো বেকায়দায় পড়েছেন শরীফ উদ্দিনের মতো রিকশাচালকরাও। জীবিকার প্রয়োজনে রাস্তায় বের হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত যাত্রী। তাই বাধ্য হয়ে পরিবার নিয়ে ফিরছেন গ্রামের বাড়ি।

সান নিউজকে তিনি জানান ‘লকডাউনের কারনে আগের মতন খেপ মারতে পারি না। পুলিশও ঝামেলা করে। তাই পরিবার নিয়া গেরামে যাইতেছি। ঢাকায় থাইকা কি করমু, খামু কি? এর চেয়ে গেরামে যাইয়া কামলা খাটাও ভালো। আমরা তো ভাই রোহিঙ্গা। আমরা মরলেই কি আর বাচলেই কি? সরকারের কি টাইম আছে আমগো নিয়ে চিন্তা করার।’

আসন্ন লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের গণপরিবহন। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা