জাতীয়

অক্টোবর থেকে বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতুতে যানবাহনভেদে ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত টোল বাড়ানো হচ্ছে। এ সেতুতে প্রথম টোল হার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। ১৪ বছর পর ২০১১ সালে টোল হার ১৭ শতাংশ বৃদ্ধি করেছে সরকার।

সূত্র জানায়, আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকে বাড়তি এই টোল গুণতে হবে পারাপারকারী যানবহনকে। একইভাবে বঙ্গবন্ধু সেতু ব্যবহারকারী বাংলাদেশ রেলওয়েকেও বর্তমানের চেয়ে দ্বিগুণ টোল আদায় করতে হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) ১১০তম বোর্ড সভায় টোল বাড়ানোর এই প্রস্তাব গৃহিত হয় বলে সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন।

এদিকে গত ৭ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৫ আসনের সাংসদ হবিবর রহমানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদকে জানান, বঙ্গবন্ধু সেতু থেকে এই পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। যদিও বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

নতুন টোল অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে যানবাহনভেদে টোল বাড়ানো হয়েছে ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। মোটরসাইকেলে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা, হালকা যানবাহনে ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা, মাইক্রো/পিকআপে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা, ছোট বাসে ১০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা, বড় বাসে ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা, ছোট ট্রাকে ১৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা, মাঝারি ট্রাকে ১৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা, ৮ থেকে ১১ টনের ট্রাকে ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তিন এক্সেলের ট্রাকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলারে ৩ হাজার টাকা, চার এক্সেলের বেশি ট্রেইলারে ৩ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত এক্সেলপ্রতি আরো ১ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এতদিন সেতু পারাপারের ক্ষেত্রে এ ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত ছিল না। অন্যদিকে ট্রেন চলাচলের ক্ষেত্রে বার্ষিক টোল হার ৫০ লাখ থেকে ১ কোটি টাকা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর জন্য প্রথম টোল হার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। এর ১৪ বছর পর ২০১১ সালে টোল হার ১৭ শতাংশ বৃদ্ধি করে সরকার। এক দশক পর দ্বিতীয় দফায় ফের ১৭ শতাংশ হারে টোল বাড়ল সেতুটির।

এই সেতু থেকে সরকারের আদায় করা টোল বা আয় নির্মাণব্যয়ের প্রায় দ্বিগুণ। তারপরও টোল বাড়াল সেতু কর্তৃপক্ষ।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়।

এর আগে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সেতুমন্ত্রী সংসদকে জানান, বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেয়া ঋণ ২০৩৪ সালে পরিশোধ শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা