জাতীয়

এনআইডির দায়িত্ব যথাস্থানেই দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দায়িত্ব যথাস্থানেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৩ জুন) দুপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর কারা কনভেনশন সেন্টারে কারাবন্দীদের ১০০ জন সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠান মন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিলে কোন জটিলতা হবে না। এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনে-বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনেছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে।

তিনি বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় কারাগারের অবকাঠামোগত উন্নয়ন, বন্দিসহ কারা কর্মকর্তাদের মানবিক এবং প্রশাসনিক বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।

এসময় টিকটক নিয়ে সরকারের অবস্থান তুলো ধরে মন্ত্রী বলেন, দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে। টিকটক বন্ধের আলোচনা চলছে। উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। করোনার সংক্রমণ নিয়ে শুধু নিরাপত্তাবাহিনী নয় সামাজিক, রাজনৈতিক ও সর্বস্তরের সবাইকে দায়িত্ব নিতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা