জাতীয়

পারিবারিক কলহলে যুবকের আত্মহত্যা।

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক কলহলে রাব্বি (১৮) রিকশাচালক এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২২জুন) দিবাগত রাত পৌনে ২টায় মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নিহতের মা বুলবুলি আক্তার।

নিহতের মা বলেন, ছেলে রাব্বি বাসা ভাড়া না দেওয়ায় নিয়মিত ঘরের বাজার না করায় স্ত্রী মিনারা সাথে ঝগড়া হয়। স্ত্রী রুমের বাইরে গেলে রাব্বি ঘরের সিলিং এর কাঠের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাকে রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত রাব্বি বরিশাল জেলার নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের মৃত জামাল হাওলাদারের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা