( ছবি : সাননিউজ )
জাতীয়

'যেখানে রাস্তা সেখানে চলবে রিকশা '

নিজস্ব প্রতিনিধি : যেখানে রাস্তা সেখানে চলবে রিকশা এ দাবি সামনে রেখে সমাবেশ ও মিছিল করেন বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ।

বুধবার (২৩ জুন) হরতাল সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ সমাবেশ করে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সেলিম খান বলেন, আজ আমরা রুটি রুজির দাবিতে রাস্তায় নেমেছি। আজকে ভ্যাটারি চালিত রিকশা বন্ধ করেছে,কালকে প্যাডেল চালিত রিকশা বন্ধ করবে।

তিনি আরও বলেন, রাস্তা আছে যেখানে রিকশা চলবে সেখানে। রিকশা চালকের ভাইদের অধিকারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। ' রিকশা না চলতে দিলে আমরা সরকারকে চলতে দিবো না'।

প্রেসিডিয়াম সদস্য রতন বলেন, 'যারা এই ভ্যাটারি রিকশা আমদানি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রিকশা বন্ধ করছেন কেন?। করোনার সময় বড়লোককে সাহায্য করেছেন, কিন্তু কোন রিকশা চালকে সাহায্য করেন নাই। আর এখন মহামারির আসছেন রিকশা বন্ধ করতে'।

ছাত্র ইউনিয়ন নেতা অনিক বলেন, 'যদি কারেন্ট সাশ্রচয় করতে হয়, তাহলে মার্কেট বন্ধ করেন। ভ্যাটারি রিকশা বন্ধ নয়। সরকার যদি এই বাজে সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে 'আমরা সচিবালয় ঘেরাও করবো'।

রিক্সা ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি মমতাজ উদ্দিন মুজুমদার বলেন, রাস্তায় রাস্তায় শ্রমিকদের নিকট থেকে ভ্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে, শ্রমিকদের ওপর নির্যাতন ও চাঁদা বাজি বন্ধে আমাদের আজকের এই কর্মসূচি।

তিনি বলেন, পুলিশ এখন টোকেন দিয়ে ব্যবসা করে। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা চাঁদা বাজির বিরুদ্ধে।

তিনি আরও বলেন, মেয়র তাপস সাহেব আপনি দ্রুত রিক্সার নাম্বার দেওয়ার ব্যবস্থা করেন। না হলে আমরা হাইকোর্ট যাবো। আমরা ট্যাক্স দিতে প্রস্তুত, কিন্তু কোন চাঁদা দিবো না । তাই আজকে সিটি কর্পোরেশন হতে আমাদের রিক্সার নাম্বার না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

রিকশা চালক মাসুদ বলেন, আমরা আজকে ক্ষুদার তাড়নায় এখানে একত্রিত হয়েছি। আমাদের অনেক ভাইয়ের এক পা নাই পঙ্গু তারা ভ্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবন নির্বাহ করে । আমার এই সকল ভাইয়েরা এখন কি করবে ?।

এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রিকশা চালক ও শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা উপস্থিত হোন।

সাননিউজ/ জেআই/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা