জাতীয়
বেজ্রপাত ঠেকাতে

তালগাছ লাগাবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: বর্ষা এলেই মানুষের মনে আরেকটি ভয় দানা বাধে। বজ্রপাত থেকে বাঁচবে সে কিভাবে। বিশেষ করে মাঠে-ঘাটে কাজ করা মানুষগুলো থাকে বেশি দুশ্চিন্তায়। কেননা গত পাঁচ বছরে দেশে তিন হাজারের বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

আর এই প্রাণহানী ঠেকাতে এবার মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের তিন জেলায় পাঁচ হতে সাত হাজার তালগাছ লাগাবে আওয়ামী লীগ। দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘বজ্রপাত প্রতিরোধে বড় গাছ দরকার, তার মধ্যে তাল গাছ অন্যতম। এতে অপেক্ষাকৃত বেশি বজ্র আঘাত করে। তালগাছ রোপণ করলে ১০-১৫ বছর পর সুফল পাওয়া যাবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বজ্রপাতের প্রভাব কমাতে অন্য উঁচু গাছের সাথে এবার তাল গাছ যুক্ত করলাম।

তিনি বলেন, ‘আমরা ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন ও পরিবেশ উপকমিটির পক্ষ থেকে দেশের দু তিনটি জেলা চিহ্নিত করেছি যেখানে বজ্রপাত বেশি। সেই জেলাগুলোতে রোপণের মধ্য দিয়ে মানুষকে সচেতন করতে এবং উদ্বুদ্ধ করতে তাল গাছ রোপণ করব।’

সরকারি পর্যায়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেব বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে সারাদেশে বজ্রপাতে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ২০১১ সালের পর থেকে বজ্রপাতের পরিমাণও বেড়েছে উদ্বেগজনক হারে। বজ্রপাতে ২০১৫ সালে ৯৯ জন, ২০১৬ সালে ৩৫১ জন ও ২০১৭ সালে ২৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ২০২১ সালের মে পর্যন্ত ১৬ জনের মৃত্যু ও চার শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা