ছবি : সংগৃহিত
পরিবেশ

বজ্রপাত ঠেকাতে তালের বীজ রোপণ

ঝালকাঠি প্রতিনিধি: প্রাকৃতিকভাবে বজ্রপাত ঠেকাতে ঝালকাঠির নলছিটিতে তালের বীজ রোপণ কর্মসূচি শুরু করেছে সিটিজেন ফাউন্ডেশন।

আরও পড়ুন: দেশের ৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. কাওসার হোসাইন।

এ দিন উপজেলার নলছিটি-বারইকরণ খেয়াঘাট সড়ক ও কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান চত্বরে তালের বীজ রোপণ করা হয়।

আরও পড়ুন: রাতে ৮ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

এসময় উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম আক্তারুজ্জামান বাচ্চু, সিটিজেন ফাউন্ডেশন সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, খালিদ হাসান তালুকদার, লোকমান হোসেন, এস.আর সোহেল, ইমাম হোসেন, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, সদস্য গাজী আরিফুর রহমান, মো. আরিফুর রহমান, বারেক সরদার, মনির বিশ্বাস, রুবেল ফকির, সমাজসেবক শাহরিয়ার খান সুমন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলি মৃধা, মধ্য সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগমসহ এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তালের ফল, শাস এবং বীজ মানুষের একটি সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। বাংলাদেশের গ্রাম গঞ্জে তাল গাছ অহরহ দেখা মিললেও এর আদি নিবাস আফ্রিকা। তাল উদ্ভিদ প্রাকৃতিক প্রতিকূলতা থেকে ভুমির ক্ষয়রোধ করে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

বৈজ্ঞানিক ভাষায় এর নাম বোরাসুস ফ্লাবেলিয়ার। ফল দিতে সময় নেয় অন্তত ১০ বছর। এতে প্রচুর পরিমান আ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, থায়ামিন, ফসফরাস, কার্বোহাইড্রেট, আমিষ, ভিটামিন সি, ফাইবার এবং খনিজ উপাদান থাকে।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া রোধ ওজন কমাতে সহায়তা করে। এতে আ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হৃদরোগ ও ক্যান্সরের ঝুকি কমায়।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো ভারত

সিটিজেন ফাউন্ডেশন আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. কাওসার হোসাইন জানান, তালগাছের উচ্চতা ও বাকলে পুরু কার্বনের স্তর থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়ক। প্রতিবছর অনেক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে।

সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় করে প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে সিটিজেন ফাউন্ডেশন এ কর্মসূচি পালন করছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও তালের বীজ রোপণ করা হবে এবং আগামীতেও এই ধরনের কর্মসূচি চালু থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা