সারাদেশ

সম্পত্তি বিক্রি করে তালগাছ রোপণ বৃদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : মুক্তিযুদ্ধে আত্বত্যাগকারী শহীদদের স্মরণে এবং বজ্রপাত হতে নিজ এলাকাকে বাঁচাতে খোরশেদ আলি নামে এক পল্লী চিকিৎসক নিজের অর্থে রাস্তার উভয় পাশে তালগাছের চারা রোপণের কাজ করে চলেছেন। ইতোমধ্যে তিনি জেলায় প্রায় ৫০ হাজার তালের চারা লাগিয়েছেন। করছেন দিন-রাত পরিচর্যা।

আরও পড়ুন : ইলিশা-১ কূপকে গ্যাসক্ষেত্র ঘোষণা

বয়স ৮০ বছর তবুও যেন চির যৌবনা ও উজ্জ্বীবিত। ছুটে চলা বিরতিহীন মোটরসাইকেলে করে দূর দুরান্তের রোগীদের কাছে বীরদর্পে বিলিয়ে চলেছেন মানব সেবা। তিনি একজন পল্লী চিকিৎসক।

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের গ্রামীন সড়কের দুই ধারে লাগানো হয়েছে অসংখ্য তালগাছ। আর সেসব গাছের পরিচর্যা করছেন একজন বয়োবৃদ্ধ ব্যক্তি। দীর্ঘ এক যুগ ধরে জেলার বিভিন্ন সড়কে অসংখ্য তাল গাছ রোপণ করছেন খোরশেদ আলি নামে এই ব্যক্তি। এজন্য নিজের জমিজমা বিক্রি করেও বীজ ও চারা সংগ্রহ করেন তিনি। তালের আঁটি কেনা, চারা কেনা, চারা রোপণ ও চারার পরিচর্যার মত কাজ তিনি করে চলেছেন জমি বিক্রির ব্যক্তিগত টাকায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা এই খোরশেদ আলী। স্ত্রী ৭ ছেলে ও তিন মেয়ে নিয়ে তার সংসার। আয়ের উৎস বলতে কেবল নিজের অল্প কৃষি জমি আর পল্লী চিকিৎসা দিয়ে যতটুকু অর্থ উপার্জিত হয় সেটুকুই। এ দিয়েই চলে তার সংসার।

এ বয়সে এসেও হাজার হাজার তালগাছ কেন রোপণ করছেন এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলী বলেন, মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি ,সেইসব বীর শহীদদের আত্মার শান্তি কামনায় আমি এই উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে মানুষ যাতে বজ্রপাত থেকে রক্ষা পায় তাই সড়কের দুই ধার দিয়ে এ পর্যন্ত ৫২ হাজার তালগাছের চারা রোপণ করেছি। তবে ইচ্ছে ১ লাখ গাছ রোপণ করার।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মোটর সাইকেলে করে বিভিন্ন সড়কে গিয়ে ১০০টি করে গাছের পরিচর্যা করেন তিনি । তবে কিছু কিছু গাছ দুষ্টু প্রকৃতির কিছু লোক উপড়ে ফেলছে। তাই গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা কামনা করেন বৃক্ষপ্রেমী খোরশেদ আলী।

ওই গ্রামের বাসিন্দা আলিম উদ্দিন জানান, তাল গাছ পাগল ডাক্তার দীর্ঘদিন ধরে অনেক গাছ লাগিয়েছেন মানুষের উপকার করার জন্য। তিনি এই গাছগুলো লাগিয়েছেন নিজ খরচে। অনেক সময় তিনি লোক নিয়ে এই চারাগুলো রোপণ করেন। তিনি সাধারণত রাতের বেলায় চারা রোপন করেন। কারণ দিনে চারা রোপন করলে কেউ চারাগুলো নিয়ে নিতে পারে বা এই আঁটি খেয়ে ফেলতে পারে। তাই তিনি রাতের বেলায় এই চারা রোপণ করেন। সাধারণত রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই চারা রোপণ করেন তিনি।

আরও পড়ুন :

ওই গ্রামের আরেক বাসিন্দা ও খোরশেদ আলীর প্রতিবেশি আনোয়ার হোসেন জানান, তালগাছ রোপণ করা নিয়ে তার পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়া হয়েছে। তিনি নিজ উদ্যোগে জমি বিক্রয় করেও তালের চারা রোপন করেছেন। এই মহৎ কাজ তিনি করে যাচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্মের উপকারের জন্য। এসব তাল গাছের যত্নে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরো উৎসাহ পাবেন।

খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপণ করে এক অনন্য দৃষ্টান্তস্থাপন করেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক। প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। ইউপি কার্যালয় থেকে তাল গাছ রক্ষণাবেক্ষন বিষয়ে সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন : ট্রাকচাপায় অভিনেত্রী নিহত

জেলা প্রশাসক মাহবুবুর রহমান খোরশেদ আলীর তাল গাছ রোপণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, খোরশেদ আলীর তাল গাছ লাগানো নেশা সামাজিক ভালো কাজের একটি চরম দৃষ্টান্ত। তার ওই কাজকে আরো বেগবান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা