জাতীয়

বাংলাদেশিদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : বাংলাদেশসহ করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন পাঁচ দেশের নাগরিকদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞায় থাকায় অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে।

বিভিন্ন দেশ থেকে যারা বাহরাইনে যাচ্ছেন, তাদের সেখানে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এমনকি বাহরাইনের নাগরিকরা অন্য দেশ থেকে ফিরে এলে এ নিয়ম তাদের জন্যও প্রযোজ্য।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা