জাতীয়

৬০ শতাংশ বর্ধিত বাস ভাড়া কমানোর দাবি যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি: সরকার আরোপিত চলমান বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে এক আসন খালি রেখে চালু হলো দূরপাল্লার বাস। শর্ত অনুযায়ী যতগুলো সিট আছে তার অর্ধেক যাত্রী বহন করছে পরিবহনগুলো। তবে বাসযাত্রীদের গুনতে হচ্ছে ৬০ শতাংশ বেশি ভাড়া। বাস চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

যাত্রীরা বলছেন, অনেক সমস্যার পর অবশেষে দূরপাল্লার বাস চালু হয়েছে। এটি সন্তোষজনক। তবে বাসগুলোতে স্বাস্থ্যবিধি কার্যত মানা হচ্ছে না। কিন্তু ও ভাড়া ঠিকই ৬০ শতাংশ বেশি নিচ্ছে। যেটি সব যাত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয়।

মাসুদ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ঈদের পরে কিছুদিন বেচাকেনা কম আছে। তাছাড়া বাস বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাসে যাওয়া সম্ভব হয়নি। তাই যেতে পারিনি। এখন বাস চালু হয়েছে। তবে ভাড়া বেশি। ভাড়া কমিয়ে আনলে আমাদের মতো যাত্রীদের অনেক উপকার হয়।

শাহজালাল নামের আরেক গার্মেন্টসকর্মী জানান, ঈদ পরবর্তীতে যাত্রীর চাপ কম থাকে। ভাবছিলাম কম টাকার মধ্যে চলে যাবো। কিন্তু বাস ভাড়া দ্বিগুণের কাছাকাছি। সায়েবাদ থেকে ফেনী যেতে ২৭০ টাকা ছিল, এখন দাবি করছে ৪৪০ টাকা। কিভাবে যাবো বলেন?

হাসান মাহমুদ নামের আরেক যাত্রী বলেন, ঈদ শেষ অনেক আগেই। এ সময় যাত্রীর চাপ কম থাকে। এ অবস্থায় এমনিতেই অনেক সিট ফাঁকা থাকে। আর এ ফাঁকে স্বাস্থ্যবিধির নামে খামাকা ডাবল ভাড়া নিচ্ছে।

ঢাকা সায়েদাবাদ থেকে কক্সবাজারগামী শ্যামলী বাসের সুপারভাইজার আব্দুল্লাহ বলেন, অনেকদিন পর বাস চালু হয়েছে। এটি আনন্দের বিষয়। আমরা স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী তুলছি। আর নিয়ম মেনেই ৬০ শতাংশ ভাড়া নেওয়া হচ্ছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হকের মতে, এর আগে লকডাউনের পর গণপরিবহন চালু করা হলেও সিংহভাগ গণপরিবহন যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ করেনি। কিন্তু ৬০ শতাংশ বর্ধিত ভাড়া ঠিকই তারা আদায় করেছে। সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রে তদারকি বাড়াতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা