জাতীয়

বার্সেলোনায় স্টেডিয়াম তৈরির কারিগর বাংলাদেশিরা

স্পোর্টস ডেস্ক: স্পেনের শহর বার্সেলোনা।এ শহরের নাম শুনলে প্রথমেই আপনার মাথায় কি আসে? নিশ্চয়ই ফুটবল। তাই তো হওয়ার কথা। এই শহরের ক্লাবেই খেলেন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিসহ বড় সব তারকারা। আর সেখানেই কি না হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, আর তাতে জড়িয়ে আছেন বাংলাদেশিরা।

সম্প্রতি এক ভোটের আয়োজন করেছিল বার্সেলোনা কতৃপক্ষ। খেলার কাঠামো গড়ে তোলার জন্য বাসিন্দাদের ভোট দিতে বলেছিল তারা। সাইক্লিং, ক্রিকেটসহ ৮২২টি বিষয় ছিল তার মধ্যে। সব থেকে বেশি ভোট পড়েছে ক্রিকেটেই। এর পেছনে মহিলাদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন এক কর্মকর্তা।

স্টেডিয়াম বলতে গেলে সেখানকার বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কয়েকজন তরুণীর অবদান রয়েছে। অনেক দিন ধরেই এই তরুণীরা সেখানে ক্রিকেট খেলছেন। এখন তাদের দাবি, সেখানে সব সুযোগ-সুবিধাসম্পন্ন একটা স্টেডিয়াম করে দিতে হবে। এই দাবিই শেষ পর্যন্ত কাজে এসেছে।

২০ বছরের পাকিস্তানি মহিলা হিলসা বাট জানিয়েছেন, বছর দুয়েক আগে ক্রিকেট খেলা শুরু হয় বার্সেলোনায়। একটি স্কুলের শারিরীক শিক্ষার শিক্ষক প্রথম খেলার ব্যাপারে বলেন। বার্সেলোনায় থাকা ভারতীয় এবং পাকিস্তানি মহিলারা তখন ক্রিকেটের নিয়ম কিছুই জানতেন না।

লাতিন আমেরিকার এক রাগবি খেলোয়াড় এসে তখন ক্রিকেট শেখাতে শুরু করেন। তবে তিনিও কোনোদিন ক্রিকেট খেলেননি।

ক্রিকেটের সঙ্গে ওই মহিলাদের পরিচয় হয় হিলসার বাবার মাধ্যমে। মনজুর একটি বেসবল মাঠে ক্রিকেট খেলা শুরু হয়।

বাট বলেছেন, ‘আমরা ঠিকঠাক ক্রিকেট খেলতে চাই, যেখানে ১১ জন খেলোয়াড় থাকবে এবং টেনিস বলের বদলে আসল ক্রিকেট বল ব্যবহার করা হবে। তাই আমাদের একটা ক্রিকেট পিচ দরকার।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা