জাতীয়

সরকারের নগদ সহায়তা থেকে বাদ পড়েছে প্রায় ৬ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সময়ে সহায়তা দেয়ার জন্য গত বছর যে তালিকা করা হয়েছিলো এ বছর এসে সেই তালিকা থেকে ৫ লাখ ৫৯ হাজার মানুষকে বাদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে এই তালিকায় রয়েছেন ২৮ লাখ ৮ হাজার ৮০১ জন। যা আগে নির্বাচিত ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৩ জন থেকে ১৯ শতাংশ কম। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুই কারণে এ বছরের তালিকা থেকে এসব মানুষকে বাদ দেয়া হয়েছে। কারণ দুটি হলো-গত বছরের প্রাপ্ত অর্থ না তোলা এবং সরকারের অন্য সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত থাকা।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গত বছরের প্রাপ্ত অর্থ না তোলায় অর্ধেক লোক তালিকা থেকে বাদ পড়েছে। বাকি অর্ধেক সরকারের অন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকায় বাদ পড়েছেন।

সাননিউজ/আরএম/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা