জাতীয়

এফবিসিসিআইয়ের নির্বাচনে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন প্রক্রিয়া বন্ধে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (২ মে) রুল খারিজ করে এই আদেশ দেন।

আইনজীবীরা জানান, উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনেও এফবিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে আর কোনো আইনি বাধা নেই।

আদালতে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের পক্ষে শুনানি করেন দুই আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ইমতিয়াজ মইনুল ইসলাম। আর রিটের পক্ষে ছিলেন দুই আইনজীবী খুরশিদ আলম খান ও এইচ এম সানজিদ সিদ্দিকী।

আদালতের সিদ্ধান্তের পর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া বন্ধে জারি করা রুল প্রত্যাহার করতে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের পক্ষে আবেদন করেছিলাম। আদালত শুনানি নিয়ে রুল খারিজ করে দিয়েছেন। এখন এফবিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে বাধা থাকল না।

এর আগে গত ২০ এপ্রিল করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন প্রক্রিয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারকে নির্বাচন প্রক্রিয়া চলমান রাখার অনুচ্ছেদটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

এফবিসিসিআইয়ের জেনারেল বডির এক সদস্যর দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। পরে এই রুল প্রত্যাহার চেয়ে হাইকোর্টে আবেদন করেন এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

গত ২০ এপ্রিল এইচ এম সানজিদ সিদ্দিকী বলেছিলেন, ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক জারি করা নোটিশে বলা হয়, যেসব বাণিজ্যিক সংগঠন তফসিল ঘোষণা করেছে তারা নির্বাচন প্রক্রিয়া চলমান রাখতে পারবে।

করোনার মধ্যে নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে বাণিজ্য সংগঠনের পরিচালকের জারি করা এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এফবিসিসিআইয়ের জেনারেল বডির সদস্য আমির উদ্দিন দিপু। এছাড়া করোনা পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখতে তিনি একটি আবেদনও করেছিলেন। সেটিও রিটে উল্লেখ করা হয়েছিল।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা