জাতীয়

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো বঙ্গবন্ধু গবেষণা সংসদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। শুক্রবার (২৩ এপ্রিল) সংগঠনের সাগর-রুনি মিলানায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন সংসদের আহবায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল।

ডিআরইউ’র পক্ষে এই সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

কোভিড সুরক্ষা সামগ্রী হাস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিআরইউ নেতৃবৃন্দ চলমান করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করায় বঙ্গবন্ধু গবেষণা সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু গবেষণা সংসদেও নেতৃবৃন্দ কোভিড মোকাবেলায় ডিআরইউ’র কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা