জাতীয়

আরমানিটোলায় আগুনের ১০ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনে আগুনের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

আগামী ১০ কার্যদিবসে প্রতিবেদন জমা দেবে এই কমিটি।

ফায়ার সার্ভিসের সদর দফতরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসানকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপ-সহকারী পরিচালক, ও সংশ্লিষ্ট ওয়ারহাউজের দুইজন পরিদর্শক।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসান।

নূর হাসান বলেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। আমরা তদন্তে দেখার চেষ্টা করব অগ্নিকাণ্ডটি কেনো সংঘটিত হয়েছে। এছাড়া কি পরিমাণ ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে তাও আমরা বের করব তদন্তে।

তিনি বলেন, হাজী মুসা ম্যানসনে যে কেমিক্যাল গোডাউন ছিল বলা হচ্ছে, সেগুলো রাখার পরিবেশ ছিল কি-না এবং অনুমতি ছিল কি-না সেগুলো আমরা খতিয়ে দেখব। আশা করি আগামী ১০ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনে আগুনের সূত্রপাত ঘটে। ওই ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। আগুন লাগার পর ভবনের ছাদে কিছু লোক আটকা পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা